গ্রন্থাগারের জন্য বই

গ্রন্থাগারের জন্য বই

Project Details

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমরা আনন্দের সাথে জানাতে চাই যে, আপনাতের প্রিয় প্রতিষ্ঠান উম্মুল কুরা একাডেমি, যেখানে হিফজ ও কিতাব বিভাগের পাশাপাশি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত জাতীয় পাঠক্রম  সমানভাবে শিক্ষা দেওয়া হচ্ছে।, সেখানে একটি নতুন গ্রন্থাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই গ্রন্থাগারের মাধ্যমে শিক্ষার্থীরা আরও জ্ঞানার্জনে সক্ষম হবে এবং তাদের অধ্যয়নের পরিধি আরও বিস্তৃত হবে, ইনশাআল্লাহ।

এই মহতী উদ্যোগকে বাস্তবায়নে আপনি আপনার সংগ্রহে থাকা ছাত্রদের উপযোগী বই কিংবা আমাদের প্রদর্শিত বই লাইব্রেরি থেকেসংগ্রহ করে পৌঁছে দিতে পারেন উম্মুল কুরা লাইব্রেরিতে। আপনাদের দেয়া জ্ঞানভাণ্ডারের উপকরণ শিক্ষার্থীদের জীবনে মূল্যবান প্রভাব ফেলবে এবং তাদের জ্ঞানার্জনের পথে আলোকিত করবে।

যে ধরনের বই আমরা সংগ্রহ করছি:

  • ইসলামী ধর্মীয় বই (তাফসির, হাদীস, ফিকহ, আকীদা, ইত্যাদি)
  • আরবি ভাষা (ক্লাসিক, ট্রাডিশনাল ও হাল জমানার কালোত্তীর্ণ ছোট গল্প, উপন্যাস, আত্মজীবনী ইত্যাদি)
  •  সাধারণ শিক্ষার বই (বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ইত্যাদি)
  • নৈতিক শিক্ষার বই
  • গল্পের বই, জীবনী, এবং জ্ঞানমূলক বই

বই দান করতে পারেন এইভাবে:

  • আমাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণে সরাসরি বই পৌঁছে দিতে পারেন।
  • অথবা আমাদের নির্ধারিত ঠিকানায় পাঠাতে পারেন।

আশা করছি, আপনার মূল্যবান দান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উল্লেখযোগ্য অবদান হবে। আল্লাহ আপনার দান কবুল করুন এবং তা আপনার আখিরাতের সঞ্চয় হিসেবে রাখুন।

যোগাযোগ: উম্মুল কুরা একাডেমি
ফোন: [01610102380]
ইমেইল: [uqakhulna@gmail.com]

আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

 

Make a Donation

Please provide your information below to complete your donation.