নোটিশ বোর্ড

সর্বশেষ নোটিশ এবং ঘোষণার সাথে আপডেট থাকুন

10

মোট নোটিশ

16

September, 2026

08 Sep
September 8, 2026

সীরাতুন্নবী ﷺ ২০২৬ প্রতিযোগিতার ফলাফল

সীরাতুন্নবী ﷺ ২০২৬ প্রতিযোগিতার ফলাফল

সীরাতুন্নবী ﷺ ২০২৬ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর ফলাফল নিচের সংযুক্ত ফাইলে প্রকাশ করা হয়েছে।

সকল বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

08 Sep
September 8, 2026

হিফজ বিভাগের অভিভাবকদের প্রতি বিশেষ নির্দেশনা

 *হিফজ বিভাগের অভিভাবকদের প্রতি বিশেষ নির্দেশনা*

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, *হিফজ বিভাগের শিক্ষার্থীদের নির্ধারিত পড়া যথাযথভাবে সম্পন্ন ও প্রদান করা বাধ্যতামূলক।*

কোনো শিক্ষার্থী মাদরাসায় অবস্থানকালীন সময়ে নির্ধারিত পড়া যথাযথভাবে প্রদান করতে না পারলে, তাকে *মাদরাসায় বসেই পড়া সম্পন্ন করতে হবে। পড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না।*

এছাড়া শিক্ষার্থীদের *দৈনিক ডায়েরি নিয়মিতভাবে চেক করা হবে*। তাই সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানের ডায়েরি নিয়মিত দেখবেন।

শিক্ষার্থীদের পড়ায় নিয়মিততা, দায়িত্বশীলতা ও অগ্রগতি নিশ্চিত করার স্বার্থেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

— *মাদরাসা কর্তৃপক্ষ*

08 Sep
September 8, 2026

প্রি-হিফজ বিভাগের  ছুটির সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, *আগামীকাল থেকে নাজেরা বিভাগের শিক্ষার্থীদের রাত ৮:৫০ মিনিটে ছুটি হবে, ইনশাআল্লাহ।*

 নির্ধারিত সময়ে সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

— *মাদরাসা কর্তৃপক্ষ*

08 Sep
September 8, 2026

অর্ধবার্ষিক পরিক্ষা বিষয়ক নোটিশ ২৬ (বালক)

অর্ধবার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিশেষ নোটিশ

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার থেকে বালক শাখার দ্বীনিয়াতের অর্ধবার্ষিক এবং জেনারেল বিষয়ের মিড-টার্ম পরীক্ষা শুরু হবে, ইনশাআল্লাহ।

সকল শিক্ষার্থীকে এখন থেকেই পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

বি.দ্র. ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সকল বকেয়া ও চলতি বেতন পরিশোধ করে প্রবেশপত্র গ্রহণ করার জন্য বলা হচ্ছে।

— মাদরাসা কর্তৃপক্ষ

08 Sep
September 8, 2026

অর্ধবার্ষিক পরিক্ষা বিষয়ক নোটিশ (বালিকা)

অর্ধবার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিশেষ নোটিশ

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার থেকে বালিকা শাখার দ্বীনিয়াতের অর্ধবার্ষিক এবং জেনারেল বিষয়ের মিড-টার্ম পরীক্ষা শুরু হবে, ইনশাআল্লাহ।

সকল শিক্ষার্থীকে এখন থেকেই পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

বি.দ্র. ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সকল বকেয়া ও চলতি বেতন পরিশোধ করে প্রবেশপত্র গ্রহণ করার জন্য বলা হচ্ছে।

— মাদরাসা কর্তৃপক্ষ

25 Aug
August 25, 2026

ইদে মিলাদুন্নবীর ছুটি

📢 ছুটির বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে  ২৬-০৮-২০২৬, বুধবার মাদরাসার সকালের নির্ধারিত সেশন শেষে সকাল ০৮:০০ থেকে থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ছুটি থাকবে।

ইনশাআল্লাহ, সন্ধ্যার পর মাদরাসার কার্যক্রম যথারীতি চলবে।

সকলকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রিন্সিপাল

নাজমুস সায়াদাত

উম্মুল কুরা একাডেমি

16 Aug
August 16, 2026

হাতের লেখার কোর্স

**হাতের লেখার উন্নয়ন বিষয়ক বিশেষ কোর্স**

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের **আরবি ও বাংলা হাতের লেখা সুন্দর, স্পষ্ট ও সুশৃঙ্খল করার লক্ষ্যে** দুটি পৃথক চার দিনব্যাপী বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে।

**প্রথম কোর্স:** ১৮ আগস্ট থেকে ৪ দিন — বাংলা হাতের লেখা
**দ্বিতীয় কোর্স:** প্রথম কোর্সের ২০ দিন পর ৪ দিন — আরবি হাতের লেখা

**দুটি কোর্সের জন্য মোট ফি: ১,০০০ টাকা।**

কিতাব বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিভাগের আগ্রহী শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করতে পারবে।
অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানের হাতের লেখার উন্নয়নে এ সুযোগটি গ্রহণে তাদের উৎসাহিত করবেন।

**— মাদরাসা কর্তৃপক্ষ**

12 Apr
April 12, 2026

আইডি কার্ডের নোটিশ

২০২৬–২৭ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী এখনো মাদরাসার আইডি কার্ড সংগ্রহ করেনি, তাদেরকে আগামী ১৫ তারিখ, বুধবারের মধ্যে মাদরাসার অফিসে ১২০ টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।

আইডি কার্ড প্রস্তুতের জন্য শিক্ষার্থীর নামের পাশাপাশি পিতা নাম এবং রক্তের গ্রুপ যথাযথভাবে উল্লেখ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ফি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

08 Mar
March 8, 2026

বিশেষ অবগতি-পত্র

সম্মানিত অভিভাবকমণ্ডলী


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

বর্তমানে আপনাদের উম্মুল কুরা মাদরাসায় প্রায় ২০০ জন শিক্ষার্থী ইলমে দ্বীনের আলোয় আলোকিত হচ্ছেতাদের একটি উল্লেখযোগ্য অংশ আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সহায়তা পেয়ে আসছেযা আমাদের জন্য গভীর কৃতজ্ঞতার বিষয়।

আগামী শিক্ষাবর্ষেও তাদের কল্যাণে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় নির্ধারিত রয়েছে। আপনাদের অব্যাহত সহযোগিতা ও দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথ আরও সুগম ও সমৃদ্ধ হবেএই আশা রাখি।

আল্লাহ তাআলা আপনাদের দান ও আন্তরিকতাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

বি.দ্র. সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ‌্যে ২৩ জন যেকোন ধরণের অর্থ গ্রহণের উপযুক্ত।