*হিফজ বিভাগের অভিভাবকদের প্রতি বিশেষ নির্দেশনা*
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, *হিফজ বিভাগের শিক্ষার্থীদের নির্ধারিত পড়া যথাযথভাবে সম্পন্ন ও প্রদান করা বাধ্যতামূলক।*
কোনো শিক্ষার্থী মাদরাসায় অবস্থানকালীন সময়ে নির্ধারিত পড়া যথাযথভাবে প্রদান করতে না পারলে, তাকে *মাদরাসায় বসেই পড়া সম্পন্ন করতে হবে। পড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না।*
এছাড়া শিক্ষার্থীদের *দৈনিক ডায়েরি নিয়মিতভাবে চেক করা হবে*। তাই সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানের ডায়েরি নিয়মিত দেখবেন।
শিক্ষার্থীদের পড়ায় নিয়মিততা, দায়িত্বশীলতা ও অগ্রগতি নিশ্চিত করার স্বার্থেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
— *মাদরাসা কর্তৃপক্ষ*